শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ০১ মে, ২০২০, ০৭:০১ সকাল
আপডেট : ০১ মে, ২০২০, ০৭:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আগের পোস্টের ভুল সংশোধন করলো জুম

মুসা আহমেদ: [২] গত সপ্তাহে ভুল তথ্য প্রকাশিত হওয়ায় তা সংশোধন করে সঠিক তথ্য দিয়েছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। বৃহস্পতিবার এক বিবৃতিতে জুম জানায়, ৩০০ মিলিয়ন ভিডিও অংশগ্রহণকারীর পরিবর্তে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা হিসেবে উল্লেখ করেছিলো জুম। রয়টার্স

[৩] প্রতিষ্ঠানটি জানায়, এটা যে ভুল ছিলো তা পরে বুঝতে পেরেছি। যেকারণে আজ সংশোধন করে দিচ্ছি। ওই শব্দটা ব্যবহারকারীর বদলে অংশগ্রহণকারী হবে। দৈনিক ৩০০ মিলিয়ন মানুষ জুমের ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নেয়।

[৪] গত ২২ এপ্রিল এক বিবৃতিতে জুম জানিয়েছিলো, কোম্পানির দিনে সক্রিয় ব্যবহারকারী রয়েছে ৩০০ মিলিয়ন। এমন তথ্য প্রকাশের পর ব্যাপক সমালোচনা হলে সংশোধনী পোস্ট দেয় জুম।

[৫] করোনা মহামারির মধ্যে দূরবর্তী কোন সংবাদ সম্মেলনে অংশ নিতে কিংবা ভার্চুয়াল মিটিং সম্পন্ন করতে সম্প্রতি বেড়েছিলো জুমের ব্যবহার। তবে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় ত্রুটি দেখা দিলে ধস নামে এ অনলাইন ব্যবসায়। জুম থেকে মুখ ফিরিয়ে নেয় বিশ্বের অধিকাংশ ব্যবহারকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়