শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ১০:১৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল

এনডিটিভি: ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের ভাবনগর জেলায় সিংহের আক্রমণে গুরুতর আহত হয়েছেন এক রাখাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, সিংহটি ওই ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে এবং গ্রামবাসী সিংহটিকে তাড়িয়ে দেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

সোমবার রাজ্যের পালিতানা তালুকের গারাজিয়া গ্রামের কাছে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে রোমহর্ষক এই ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, কালুভাই বোগাভাই পারমার নামের ওই ভুক্তভোগী ব্যক্তি বাড়ির কাছে গরু চরাতে গিয়েছিলেন, সেই সময় সিংহটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, আহত ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে সিংহটি। এক পা দিয়ে তার একটি পা শক্ত করে চেপে ধরার পাশাপাশি হাত কামড়ে ধরে রেখেছে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করছেন এবং গ্রামবাসী সিংহটিকে ঘিরে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়ার জন্য চিৎকার করছেন। কিন্তু তাদের সব চেষ্টা সত্ত্বেও সিংহটি কামড় ও থাবা আলগা করেনি। যে কারণে ওই ব্যক্তি পালাতে পারেননি।

দীর্ঘ সময় পর ওই ব্যক্তিকে উদ্ধার করে রাজ্যের পালিতানা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

advertisement

স্থানীয় গণমাধ্যম বলছে, সিংহটি প্রায় ৩০ মিনিট ধরে ওই ব্যক্তিকে এভাবে আটকে রাখার পর আকস্মিকভাবে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর কাছেই বেঁধে রাখা একটি গরুর দিকে এগিয়ে যায় প্রাণীটি।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেছেন, হামলার পরপরই বন বিভাগকে বিষয়টি জানানো হলেও কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাননি। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন।

advertisement

  • সর্বশেষ