শিরোনাম
◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে ◈ রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ◈ জা‌তিসং‌ঘের মহাস‌চিব‌কে ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণাল‌য়ের প্রশ্ন: আপনি কেন প্রধান দুই অপরাধীর নাম এড়িয়ে যান? ◈ আরব আ‌মিরা‌তের কারাগা‌রে ব‌ন্দি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে? ◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ার উত্তরাঞ্চল আফরিনে তেলের ট্যাংকারে বোমা বিস্ফোরণ, শিশুসহ নিহত ৪০

মাজহারুল ইসলাম : [২] এছাড়াও ওই ঘটনায় প্রায় অর্ধশত সাধারণ মানুষ আহত হয়েছেন বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এক টুইট বার্তায় মন্ত্রণালয় জানায়, বুধবার শহরটির ব্যস্ততম একটি রাস্তায় এ হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আফরিনের কেন্দ্রস্থল। পুলিশ ঘটনাস্থলে ঘেরাও দিয়ে অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরাচ্ছে।

[৩] তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়াইপিপি বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। যদিও এ বিষয়ে এখনও কেউ দায় স্বীকার করেনি। আঙ্কার কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবেই মনে করে। যাদের সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগসাজোশ রয়েছে।

[৪] ২০১৮ সালের মার্চে তুরস্কের সেনাবাহিনী এবং সিরিয়ার বিদ্রোহী জোট ওয়াইপিজি থেকে আফরিন শহর নিজেদের কব্জায় নেয়। তুরস্কের সেনাবহিনীর নিয়ন্ত্রণের মধ্যে বুধবারের বড় ধরনের এ হামলার ঘটনা ঘটলো। অবশ্য আঙ্কারা সবসময় এ ধরনের হামলার জন ওয়াইপিজিকে দোষারোপ করে আসছিলো। তবে ওয়াইপিজি বলে আসছে, সাধারণ মানুষের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। মানবকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়