শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের মধ্যেই ফ্রান্সে শুরু হলো নটরডেমের সংস্কার

আসিফুজ্জামান পৃথিল: [২] লকডাউনের শুরুতে বন্ধ হয়ে গিয়েছিলো প্যারিসের বিশ্বখ্যাত ক্যাথেড্রালটির সংস্কারকাজ। এএফপি, বিবিসি, দ্য গার্ডিয়ান

[৩] গত বছরের এপ্রিলে এই দৃষ্টিনন্দন মধ্যযুগীয় ভবনটিতে আগুন লেগে যায়। ধ্বংস হয়ে যায় এর ছাদ এবং চুড়া। তবে এর কাঠামোটি অটুট ছিলো।

[৪] ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো তখন এই ভবনটি ৫ বছরের মধ্যে আবারও নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

[৫] ২৩মার্চ পুর্ননির্মাণ শুরুর কথা থাকলেও অতি মহামারীর কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হন কর্মকর্তারা। সোমবার সামাজিক দূরত্বের নিয়মাবলী মেনে শ্রমিকরা ফের কাজে ফেরেন।

[৬] নটর ডামের রেক্টর মনসিগনর প্যঅট্রিক শেভু বলেছেন,শুরুতে শ্রমিকদের জন্য চেঞ্জিং রুম এবং গোসলখানা বানানো হচ্ছে।

[৭] এক বিবৃতিতে বলা হয়েছে শ্রমিকদের ফেসমাস্ক, হ্যান্ড জেল এবং খাবারও দেয়া হচ্ছে। যারা প্যারিসের বাইরে থেকে আসছেন তাদেরজন্য নিকটবর্তী হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে।

[৮] এর আগে শীতঝড় এবং আগুনের কারণে সৃষ্ট বিষে নির্মাণকাজ একদফা পিছিয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়