শিরোনাম
◈ শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, দিলেন গুরুত্বপূর্ণ বার্তা ◈ চলতি বছরেই দেশে ফিরবো: শেখ হাসিনা ◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীতাকুেন্ড ফেন্সিডিল ও গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এম,ইব্রাহিম খলিল, সীতাকুন্ড প্রতিনিধি : [২] র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মাহ্মুদুল হাসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

[৩] র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুমিল্লা হতে কাভার্ড ভ্যান যোগে পন্য পরিবহণের আড়ালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। সোমবার রাত ৮.০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন বটতল মেসার্স সীতাকুন্ড পেট্রোলিয়াম এন্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করে কাভার্ডভ্যান তল্লাশি করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মলিয়ারা গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মো. জসিম উদ্দিন (৩৭) কে গ্রেপ্তার করে।

[৪] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর শনাক্ত মতে কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো-ট-১৬-৯২৩২) ড্রাইভিং সিটের পিছনে সুকৌশলে লুকানো অবস্থায় ৯৩ বোতল ফেন্সিডিল এবং ২ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ২২ হাজার টাকা এবং জব্দকৃত কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়