শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহসানের জন্য পাত্রী খুঁজছেন শুভ!

ডেস্ক রিপোর্ট : সংগীতশিল্পী তাহসান খানের ইনস্টাগ্রাম পোস্টে চিত্রনায়ক আরিফিন শুভর মন্তব্য ‘ম্যারি মি তাহসান’। শুভর এমন মন্তব্যে, সবাই অবাক। তাহলে কি শুভর ইনস্টাগ্রাম বেদখল! একটু পরই তাহসানের জবাব, ‘থাপ্পড় খাবি কিন্তু। তুই না আমার বউ খুঁজে দিবি!’ এবার বোঝা গেল, পুরোটাই চলছে মজার ছলে।

আসলেই কি তাহসানের জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিয়েছেন আরিফিন শুভ? নাকি শুধুই মজার ছলে কথাগুলো।

জানতে শুভর সঙ্গে যোগাযোগ করা হলে দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে আমার অনেক পুরোনো সম্পর্ক। তিনি আমাকে স্নেহ করেন, আবার আশকারাও দেন। সেই খুনসুটি থেকেই আমি, তার জন্য পাত্রী খোঁজার দায়িত্ব নিয়েছি। কাজ চালিয়ে যাচ্ছি, হাল ছাড়িনি।’

তাহলে হয়তো তাহসান ভক্তদের আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। হয়তো খুব শিগগিরই নতুন খবর শোনা যাবে।

এর আগে ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে হয়েছিল তাহসান ও রাশিয়াথ রশিদ মিথিলার। আনুষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে ২০১৭ সালের ২০ জুলাই তাহসান দীর্ঘ ১১ বছরের সেই সংসার জীবনের ইতি টানেন। এরপর থেকেই একাই আছেন এই প্রতিভাবান শিল্পী।

  • সর্বশেষ