শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনের ঝুঁকি নিয়ে শিমুলিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছে মানুষ

মাসুদ আলম : [২] আজ সকাল থেকে ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছে দক্ষিণবঙ্গের মানুষ। পোশাক কারখানা খুলে দেয়ায় করোনা ঝুঁকি নিয়েই শ্রমিকরা ফিরতে শুরু করেছেন বলে জানা গেছে। এদের বেশিরভাগই পোশাক শ্রমিক ও অন্যান্য কলকারখানার শ্রমিক। লঞ্চ, স্পিডবোটসহ বিভিন্ন নৌযান বন্ধ রয়েছে।

[৩] কর্মজীবিদের দাবী কারাখানা খুলে দেওয়ায় তারা বাধ্য হয়ে কর্মস্থলে যাচ্ছেন।

[৪] ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ কলকারখানা প্রধান এলাকা এসব মানুষের গন্তব্য। দক্ষিণবঙ্গের এসব মানুষ বাড়ি থেকে বিভিন্ন যানবাহনে কাঁঠালবাড়ী ঘাটে এসে ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আসছেন। এখানে এসে বাস না পেয়ে বিভিন্ন যানবাহনে করে গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছেন তারা। বাস না পেয়ে ইয়োলো ক্যাব, আটোরিকশা, মাইক্রোবাস, নছিমন, করিমনসহ নানা যানবহনে তারা ছুটছেন কর্মস্থলের দিকে। অনেকে আবার পাঁয়ে হেটে গন্তব্য স্থলের উদ্দেশ্য রওনা দেয়।

[৫] তবে রোববার সকাল থেকে বেশ কিছু যানবাহন দেখা গেছে শিমুলিয়া ঘাটে।

  • সর্বশেষ