শিরোনাম
◈ এশিয়ার উন্নয়ন মডেলের ‘শেষ ভরসা’ কেন হতে পারে বাংলাদেশ? এআই যুগে শিল্পায়ন নিয়েই বড় প্রশ্ন ◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০১:১৬ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপের অর্থনীতি পুনর্গঠনে ট্রিলিয়ন ইউরোর তহবিল গঠনের প্রস্তুতি

রাশিদ রিয়াজ : [২] করোনাভাইরাসের পর মন্দা কাটিয়ে উঠতে ইউরোপের ২৭টি দেশের অর্থনীতি গতিশীল করতে এ তহবিলের পরিমান হচ্ছে ১.১ ট্রিলিয়ন ইউরো। এক ভিডিও কনফারেন্সে ইউরোপের নেতারা বলেন যে সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্গঠনে এ তহবিল যথেষ্ঠ। আরটি

[৩] ইউরোপিয় কমিশনকে এর আগে ইইউ নেতারা জরুরি ভিত্তিতে সংস্কার প্রস্তাব আনতে বলেন এবং এখন তা চলমান বাজেটে সংশোধিত আকারে যুক্ত করা হবে। এতে বাজেটের আকার ১.২ থেকে ২ শতাংশ বৃদ্ধি পাবে।

[৪] ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইয়েন আশ্বাস দিয়ে বলেছেন, মন্দা কাটিয়ে উঠতে বিলিয়ন নয় ট্রিলিয়ন ইউরোর সংস্কার ও পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

[৫] প্রথম ধাপেই ইউরোপের দেশগুলোর অর্থমন্ত্রীদের মাধ্যমে ৫’শ বিলিয়ন ইউরোর বরাদ্দ দেয়া হচ্ছে।

[৬] বেতন ভর্তুকি হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ১’শ বিলিয়ন ইউরো। যা লেঅফ মোকাবেলায় কাজে লাগবে। এছাড়া সহজ শর্তে ঋণের ব্যবস্থাও রাখা হয়েছে। ইইউ’এর কৌশলগত পরামর্শক কিট জাক্স একথা বলেন।

[৭] আইএমএফ বলছে ইউরোপের জিডিপি এবছর ৭ শতাংশ হ্রাস পাবে। কিন্তু সবশেষ তথ্য বলছে গত মার্চ ও এপ্রিলে ইউরোপের আর্থিক কর্মকাণ্ড ২০ থেকে ৩০ শতাংশ বিনষ্ট হয়ে গেছে।

[৮] তারপও ইউরোপের দেশগুলোতে যেসব পণ্য উৎপাদন হয় তার অভিন্ন বাজার রয়েছে এবং দেশগুলোর নেতারা একাট্টা হয়ে এ সংকট পাড়ি দিতে সম্মত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়