শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম প্রতিনিধি : [২] দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে যখন ধান কাটামাড়াইয়ের শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে, ঠিক তখন কৃষকের লোকসান কমানোর জন্য গরিব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা।
[৩] বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ইউসুবপুর এলাকায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দীয় নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করেছে বলে তারা জানিয়ে।

[৪] জানা গেছে, উপজেলার মাঠজুড়ে বোরো ধান পেকেছে। শ্রমিক সঙ্কটের কারণে কৃষকরা তাদের সেই ধান ঘরে তুলতে পারছে না। এ খবর পেয়ে ইউসুবপুর গ্রামের কৃষক মিন্টু মিয়ার ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ নেতাকর্মীরা বলেছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। তাই এই উপজেলার যে সব এলাকায় পাকা ধান রয়েছে এবং যারা শ্রমিক পাচ্ছে না আমরা চেষ্টা করছি সেই সব কৃষকের পাশে থাকার।

[৫] কৃষক মিন্টু মিয়া বলেছে, করোনাভাইরাসের কারণে ধান কাটার জন্য কোনো শ্রমিক পাচ্ছিলাম না। এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। এমন সময় ছাত্রলীগের ভাইয়েরা কষ্ট করে আমার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে।

[৬] এ বিষয়ে ছাত্রলীগ নেতা আল-নোমান নাদিম বলেছে, প্রধানমন্ত্রী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দীয় ও জেলা কমিটির নির্দেশনায় আমরা করোনাভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটে পড়া কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার কাজ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ