শিরোনাম
◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেসির সঙ্গে চাঁদে যাওয়ার ইচ্ছা সাকিবের

স্পোর্টস ডেস্ক : [২] আর্জেন্টিনার ফুটবল তারকা লিয়লেন মেসির সঙ্গে চাঁদে যেতে চান সাকিব আল হাসান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ চলাকালীন চাঁদে যাবার সুযোগ হলে শিশির ভাবী ছাড়া আর কাকে নিতে চান? এই প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন তিনি। যদিও মজা করেই ভক্তের প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

[৩] মেসিকে পছন্দ করেন বলেই ফুটবলে সাকিব আর্জেন্টিনার সমর্থক। মেসিকে পছন্দ করেন বলেই তিনি বার্সেলোনার সমর্থক। ২০১৮ বিশ্বকাপের আগে এক সাক্ষাতকারে সাকিব বলেছিলেন, ‘মেসি অন্য কোনো দেশের বা দলের হয়ে খেললে আমি হয়তো সে দেশকে বা দলকেই সমর্থন দিতাম। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করব, যেন মেসির খেলা বেশি দেখতে পারি। এ ছাড়া আর কোনো কারণ নেই। অন্যভাবে বললে বলতে পারেন, আর্জেন্টিনা দলকে সমর্থন করি না আমি। শুধু মেসিকে সমর্থন করি।’

[৪] করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশ্বকাপ ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'অকশন ফর অ্যাকশন' পেইজের মাধ্যমে ব্যাটটি বিক্রি হয়েছে।

[৫] সাকিবের ঐতিহাসিক ব্যাটটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। বাংলাদেশের এই সাবেক অধিনায়কের ব্যাটটি কিনেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশি। এর আগে ব্যাটটির ভিত্তি মূল্য ধরা হয় ৫ লক্ষ টাকা।

[৬] ২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন তিনি। পুরো বিশ্বকাপে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন এই অলরাউন্ডার।

[৭] এ ছাড়া এই ব্যাট দিয়ে ১৫০০'র মতো রান করেছেন সাকিব। আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই আনুষ্ঠানিক ভাবে সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সব ধাপ সম্পন্ন হওয়ার পরই ব্যাটটি বুঝিয়ে দেয়া হবে বিজয়ীকে। ব্যাটটি বিক্রীত অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে ব্যবহৃত হবে। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়