শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় ফেসবুকে ধর্ম নিয়ে স্ট্যাটাস দেওয়ায় যুবক গ্রেপ্তার

রিপন মিয়া, কলমাকান্দা প্রতিনিধি : [২] ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নেত্রকোণার কলমাকান্দায় সুপ্রিয় সাহা রায় (২৮ ) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল ) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে কলমাকান্দা থানার পুলিশ। সে উপজেলার কলমাকান্দা মধ্যে বাজারের সুধাংশু সাহা রায়ের পুত্র।

[৩] বুধবার (২২ এপ্রিল) সকালে নেত্রকোণার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

[৪] এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান , (১৮ এপ্রিল শনিবার) বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও আল-কোরআন এবং ইসলাম ধর্মকে নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ও উস্কানিমূলক ” সত্য প্রকাশ আর্য ” ফেসবুকের আইডি থেকে নিয়ে এ ধরণের পোস্ট তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে আসছিলো সুপ্রিয় সাহা রায়। তার উস্কানিমূলক স্ট্যাটাস শেয়ারের কারণে এলাকার সর্ব সাধারণের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এরই পরিপেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

[৫] এবিষয়ে দুর্গাপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়। মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে ইসলামী ধর্মীয় এর অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ