শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাক্তন প্রেমিকার স্মৃতি মুছতে তান্ত্রিকের কথায় দুধের শিশুকে ‘‌বলি’ দিল বাবা‌

মৌরী সিদ্দিকা : [২] ভারতের যোগী রাজ্য উত্তরপ্রদেশের মুজাফ্‌ফরনগরে এক তান্ত্রিকের কথায় নিজের সন্তানকে ‘‌বলি’ দিল বাবা। ১৯ এপ্রিল রোববার রাতের এই নারকীয় ঘটনায় অভিযুক্ত যুবক ও তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] জানা যায়, পরিবারের সবাই রাতে যখন ঘুমিয়েছিলো সেইসময় ওই যুবক নিজের ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন করে। তারপর তাকে বাড়ির পাশে মাটিতে পুঁতে দেয়।

[৪] পুলিশ জানায়, ওয়াজিদ নামে ওই যুবকের বিরুদ্ধে তার স্ত্রী রেহানা থানায় মেয়েকে খুনের অভিযোগ দায়ের করেছে। পুলিশ এরপর ওয়াজিদকে গ্রেপ্তার করে। তান্ত্রিক পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় খাইখেড়া এলাকার ইটভাটার শ্রমিক ওয়াজিদের পাঁচটি সন্তান। ওই ইটভাটারই এক সহকর্মী অবসর সময়ে তন্ত্রসাধনায় লিপ্ত ছিলো। তারই বুদ্ধিতে মেয়েকে ‘‌বলি’ দেয় ওয়াজিদ।

[৫] পুলিশের প্রশ্নে অভিযুক্ত জানায়, পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য নিজের এক কন্যাসন্তানকে ‘‌বলি’ দেয়ার পরামর্শ দেয় ওই তান্ত্রিক।

[৬] পরে ওয়াজিদ পুলিশকে বয়ান বদলে জানায়, প্রাক্তন প্রেমিকার স্মৃতি বারবার ফিরে আসছিলো তার। সেই থেকে বেরোতে বন্ধুর কাছে কি করণীয় তা জানতে চেয়েছিলো ওয়াজিদ। সেইসময় তার বন্ধু তথা তান্ত্রিকই ‘‌বলি’ দেয়ার কথা বলে। সূত্র : আজকাল

  • সর্বশেষ