শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে পদ্মায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কামাল হোসেন : [২] জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে নিখোঁজ যুবক আশিক ফকিরের (১৮) লাশ সোমবার উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে স্থানীয় বদর মৃধা পাড়ার ইদ্রিস ফকিরের ছেলে।

[৩] ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আশিক রোববার বেলা আড়াইটার দিকে দৌলতদিয়ার ৪নং ফেরিঘাটের পন্টুনের উপর দাঁড়িয়ে গুলতি দিয়ে পাখি শিকার করছিল। এ সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যায়। তার মৃগি রোগ থাকায় সে আর পাড়ে উঠতে পারেনি। এসময় স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়।

[৪] আশিকের বড় ভাই মাসুদ ফকির জানান, আশিকের মৃগি রোগ ছিল। প্রায়ই সে মাথা ঘুরে পড়ে যেত। গত ৭ দিন ধরে করোনার আতঙ্কে মা তাকে ঘরের বাইরে বের হতে দেয়নি। কিন্তু রবিবার দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরে থাকা বিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে সে ফেরিঘাটের পন্টুনের উপর যায়। সেখানে মাথা ঘুরে পানিতে পড়ে ডুবে যায়। তবে উদ্ধারের সময় ওর প্যান্টের পকেট হতে টাকা ও মোবাইল পাওয়া গেছে।

[৫] গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আ. রহমান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিক তারা খবর পান। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় তারা অভিযান চালান নি। সোমবার সকাল থেকে আমাদের ডুবুরী দল ও অন্যান্য সদস্যরা ডুবে যাওয়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করি। পরে নৌপুলিশের মধ্যস্থতায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়