শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি-জামায়াতিরা করোনার চেয়ে ভয়ংকর হয়ে উঠছে

মোহাম্মদ এ আরাফাত : চিলমারীর সেই বাকপ্রতিবন্ধী বাসন্তীর গায়ে জাল পরিয়ে যে ছবিটি তোলা হয়েছিলো তা পুরো বিশ্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভাবমূর্তি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলো। এখনো চলছে সেই ষড়যন্ত্র। ১৪ এপ্রিল গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী নুরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিএনপি-জামায়াতিরা। ওই ভিডিওতে নুরুল ইসলাম নিজের সম্পর্কে কিছু মিথ্যা ও বানোয়াট তথ্য দেয়। অনেক তথ্য গোপনও করে সে। সে জানায়, তার বাড়িতে কোনো খাওয়ার নেই। তাই সে খাওয়ার জন্য হাহাকার করে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে মাত্র দুইদিন আগে সে সরকারি অনুদান পেয়েছে।

সে সারাবছরই প্রতিবন্ধী ভাতা পায় এবং ১০ টাকা কেজি দরে চাল পায়। সে আরও অতিরিক্ত ত্রাণ সহায়তা পাওয়ার লোভে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এমন কাজে তাকে প্রলুব্ধ করেছে বিএনপি-জামায়াতিরা। বাংলাদেশ সরকার সমগ্র বছরজুড়েই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা প্রদান করে আসছে। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতিরা কিছু মানুষকে ভুল বুঝিয়ে লোভী হতে প্রলুব্ধ করছে। এতে করে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং প্রকৃত একজন সাহায্যপ্রার্থী লোক বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। সচেতন হোন, আসুন করোনাভাইরাসের সঙ্গে সঙ্গে ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াতিদেরও প্রতিরোধ করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়