শিরোনাম
◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৮:১২ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জামায়াত ৫ বছর সময় পেলে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে’ : মোনামীর এ বক্তব্য নিয়ে যা বলছে রিউমর স্ক্যানার

‘জামায়াত ৫ বছর সময় পেলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে’ সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এমন একটি মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে৷

তবে বক্তব্যটি ভুয়া বলে জানিয়েছেন রিউমর স্ক্যানার টিম। রোববার (২৯ মার্চ) বিকালে বিষয়টি জানায় রিউমর স্ক্যানার টিম।  

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ‘জামায়াত ৫ বছর সময় পেলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে’ শীর্ষক মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই মন্তব্যটি প্রচার হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। 

পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে অন্তত ২০২৫ সালের মার্চ থেকে দাবিটি কারো নাম উল্লেখ ব্যতিত পোস্ট হিসেবেই ফেসবুকে প্রচার হতে দেখা যায়। সে সময় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে এই পোস্ট প্রচার হয়। 

পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম চলাকালীন সময়ে জামায়াত এবং বিএনপির নাম যুক্ত করে একই বাক্য প্রচারের প্রমাণ পাওয়া যায় ফেসবুকে। 

একই বাক্য এখন প্রচার হচ্ছে ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) বক্তব্য হিসেবে। যদিও মোনামী জানিয়েছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি৷

সুতরাং, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জামায়াত ৫ বছর সময় পেলে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়