শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারিতে এডিপি বাস্তবায়ন, ৮ মাসে বরাদ্দের মাত্র ৩৭ ভাগ

আরিফ হোসেন: [২] গোটা বিশ্বের মতোই থমকে আছে ব্যস্ত ঢাকা। করোনা মহামারীতে ফাকা রাজধানীর মতো থমকে আছে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ। অর্থ বরাদ্দ আছে অথচ খরচ করা যাচ্ছে না। নিউজ ২৪

[৩] করোনার অভিঘাতে এমন বাস্তবতা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে। গত ৫ অর্থবছরের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথমার্ধে খরচ করা গেছে মাত্র ২৬ ভাগ।

[৪] এর আগে টানা ৩ অর্থবছর একই সময়ে বাস্তবায়ন করা গেছে সর্বোচ্চ ২৭ শতাংশ। আর ২০১৫-১৬ অর্থবছরে তা নেমে এসেছিল সাড়ে ২৩ শতাংশে। অর্থাৎ মোটা অঙ্কের খরচ করতে হয়েছে অর্থবছরের শেষ ভাগে।

[৫] গত মাসে ২ লাখ কোটি টাকার মূল এডিপি কাটছাট করে তা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা। যার বাস্তবায়নও প্রায় অসম্ভব।

[৬] চলতি অর্থবছরের ৮ মাসে খরচ করা গেছে এডিপির মাত্র ৩৭.২৬ ভাগ। এ অবস্থায় করোনা নির্ভর যেসব সরকারি প্রকল্প রয়েছে তা এডিপিতে অন্তুর্ভূক্ত করে, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মসূচী পুনর্বিন্যাস করার পরামর্শ বিশ্লেষকদের।

[৭] গত দুই অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়ন হয়েছিল ৯৪ শতাংশ হারে। যা এবার বড় বিপর্যয়ের মুখে।

  • সর্বশেষ