শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]স্বাধীনতার পর থেকে প্রায় সাড়ে তিনগুণ চাল উৎপাদন বেড়েছে : বিবিএস

সাইদ রিপন : [২] প্রধান খাদ্যশস্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে বিশ্বে  শীর্ষস্থানীয় দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ। কৃষিভিত্তিক দেশ হিসেবে এ দেশে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। তার মধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ছয়টি প্রধান ফসলের হিসাব প্রাক্কলন করে থাকে। এগুলো হচ্ছে- আউশ, আমন, বোরো, আলু, গম ও পাট। এছাড়া প্রায় ১২০টি অপ্রধান ফসলের প্রাক্কলন প্রতি বছর করে বিবিএস।

[৩] স্বাধীনতার আগে ও পরে কিছুটা খাদ্যে ঘাটতি থাকলেও বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতার আগে ১৯৬৯-৭০ অর্থবছরে চাল এর উৎপাদন ছিলো মাত্র ১১৮ দশমিক ১৪ লাখ টন। দেশের জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বেড়েছে চালের উৎপাদন। গত ২০১৮-১৯ অর্থবছরে চালের উৎপাদন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৬৩ দশমিক ৯১ লাখ মেট্রিক টন। সরকারের যুগোপোযোগী পরিকল্পনা, কৃষকের একান্ত প্রচেষ্টা এবং বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলেই কৃষিতে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

[৪] প্রধান ফসলের মধ্যে আমন, আউশ ও বোরো মৌসুমে ধানের পাম্পার ফলনে বছরে প্রায় ৩৬৩ দশমিক ৯১ লাখ টন খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড করেছে বাংলাদেশ। গত বছরের খাদ্যশস্যের উৎপাদনের রেকর্ড ভেঙ্গে এবার আরও বেশি উৎপাদন হবে বলে কৃষি অধিদপ্তর থেকে জানা গেছে। কৃষির এ সাফল্য সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

[৫] সম্প্রতি মুজিব বর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও জাতীয় পরিসংখ্যান সংস্থা ও বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির তথ্য-উপাত্ত বিশ্লেষণ’ শীর্ষক একটি বই প্রকাশ করে বিবিএস। ঐ বই থেকে এ তথ্য জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়