শিরোনাম
◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের ◈ বাংলাদেশ-ইরান স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত ◈ মিয়ানমারে কী ঘটছে, কেন আতঙ্কে বাংলাদেশ সীমান্ত? ◈ সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস থাকতে হবে: মির্জা ফখরুল ◈ ভারতীয় পর্যটন ভিসায় রেকর্ড আবেদন, নতুন বার্তা হাইকমিশনের ◈ আর্জেন্টিনা-কেপ ভার্দে: ম্যাচের আগে যে পরিসংখ্যানগুলো জানা জরুরি ◈ সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ: সুখরঞ্জন বালী মামলায় পুলিশ কর্মকর্তা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ◈ বাংলাদেশি পর্যটকদের ঠকানো হবে না, ক্রেতাদের আস্থা ফেরাতে ন্যায্য দামের অঙ্গীকার কলকাতার ব্যবসায়ীদের! ◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইডেনের রাজকন্যা সোফিয়া করোনা আক্রান্তদের সেবা করতে হাসপাতালে

আবুল বাশার নূরু : [২] সুইডেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১২ হাজার পাঁচশ ৪০ জন এবং এরই মধ্যে প্রাণহানি ঘটেছে এক হাজার তিনশ ৩৩ জনের। করোনা আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হাসপাতালে ছুটে গেছেন সে দেশের রাজকন্যা সোফিয়া।

[৩] নিবিড় পরিচর্যাকেন্দ্রে করোনা রোগীদের সেবায় সহায়তা করার জন্য অনলাইনে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বর্তমানে তিনি সোফিয়াহেমেট হাসপাতালে করোনা রোগীদের সহায়তায় নিয়োজিত আছেন।

[৪] জানা গেছে, করোনা রোগীদের সরাসরি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি জড়িত নন। হাসপাতালের নার্স ও ডাক্তারদের সহায়তা করছেন তিনি। কারণ, ওই হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। চিকিৎসা সেবাকর্মীদের সহায়তার জন্য সপ্তাহে অন্তত ৮০ জনকে প্রশিক্ষণ দেবেন তিনি; অনলাইনে নেওয়া প্রশিক্ষণ তিনি অন্যদের দেবেন। তার কাছ থেকে প্রশিক্ষণ পেয়ে অন্যরা ডাক্তার ও নার্সদের সহায়তা করবে।

[৫] রাজপরিবার থেকে জানানো হয়েছে, আমরা যে বিশাল সঙ্কটের মধ্যে পড়েছি, তা থেকে উত্তরণে রাজকন্যা যুক্ত হয়ে স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ে সহায়তা করতে চায়।

[৬] সোফিয়াহেলমেট হসপিটালের মুখপাত্র জানিয়েছেন, সোফিয়া এবং তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বেচ্ছাসেবকরা সরাসরি রোগীদের চিকিৎসা সহায়তা দেবে না। তারা ডাক্তার ও নার্সদের সহায়তা করবে। তারা মূলত, জীবাণুনাশক ছেঁটাবে, রান্নাঘরে কাজ করবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করবে।
সূত্র : দৈনিক কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়