শিরোনাম
◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ ◈ ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প শুরু

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: [২]বৃহস্পতিবার(১৬ এপ্রিল) জেলা শহরের চকবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সিএমএস এর উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ শুরু করা হয়েছে।

[৩] কুমিল্লা ৩৫ ফিল্ড এম্বুলেন্স সিএমএস এর ক্যাপ্টেন ডা: সাকিবুর রহমান বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ওষুধ বিতরণ করা হয়।

[৪] এতে নেতৃত্ব দেন ১৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট এর ক্যাপ্টেন মোঃ রাহাত খান। এসময় সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

[৫] ক্যাপ্টেন মোঃ রাহাত খান জানান, ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা ক্যাম্পে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় গরিব দুস্থ নারী-পুরুষদের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়।এই স্বাস্থ্য ক্যাম্প থেকে মাইকে করোনা জনসচেতনতা সৃষ্টির প্রচারণাও চালানো হয়।

[৬] গত ২৫ মার্চ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প শুরু হয়। করোনা প্রতিরোধে প্রতিদিন এ ক্যাম্প চালু থাকবে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ