শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জেও পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, আয় ১০.৫৮ বিলিয়ন ডলার ◈ সেন্ট মার্টিনে বাড়ছে রাত্রিযাপনের সুযোগ, নতুন নিয়ম নিয়ে যা জানা গেল ◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যেকোনও পরিস্থিতিতেই আমরা সেবা দিতে প্রস্তুত, আগামীতেও বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে কোনও ঘাটতি থাকবে না: নসরুল হামিদ

নজরুল ইসলাম: [২] ফেসবুকে এক পোস্টে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা এই বন্ধের মধ্যেও কাজ করে যাচ্ছি।

[৩] তিনি বলেন, আমাদের দেশে করোনা ভাইরাস পরিস্থিতি যদি আরও খারাপ হয় বা এর জন্য যদি ছুটি আরও একটু দীর্ঘায়িতও হয়, তাহলে আমাদের করণীয় কি হবে। এর পাশাপাশি সামনে পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ঠিক রাখার জন্য বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের সচিবসহ বিভিন্ন কোম্পানি, সংস্থা ও দপ্তর প্রধানদের সঙ্গে অনলাইনে মিটিং করেছি।

[৪] বৃহস্পতিবার দেওয়া ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যেকোনও পরিস্থিতিতেই আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত রয়েছি। আশা করি আগামীতেও বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে কোনও ঘাটতি থাকবে না।

  • সর্বশেষ