শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে গনপূর্ত প্রতিমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত

সুজিৎ নন্দী: [২] ময়মনসিংহ পৌরসভাসহ ফুলপুর-তারাকান্দা এলাকায় শ্রমজীবী কর্মহীন ও দুস্থ প্রায় ২৪ হাজার পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া অব্যাহত রেখেছেন গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

[৩] জানা যায়, বিভিন্ন মসজিদে সাবান ও বিভিন্ন ওয়ার্ড ও গ্রামের রাস্তার মোড়ে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যারা খাদ্যসামগ্রী নিতে অস্বস্তিবোধ করছেন এমন মানুষকে আর্থিক সহায়তা করছেন বিভিন্ন ভাবে।

[৪] বৃহস্পতিবার তিনি ময়মনসিংহ পৌরসভাসহ ফুলপুর-তারাকান্দা এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবন, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন।

[৫] তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ আছে, কেউ খাবার না খেয়ে মরবে না ইনশাল্লাহ। সমাজের বিত্তশালীদের এই চরম দূর্যোগকালীন মূহুর্তে এগিয়ে আসতে হবে।

[৬] তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখেন, তাহলে দেশ এই বৈশ্বিক মহামারি হতে রক্ষা পাবে। প্রধানমন্ত্রী আপনাদের স্বাস্থ্য এবং খাদ্যের নিরাপত্তার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নিতে সম্মিলিতভাবে উদ্যোগ নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়