শিরোনাম
◈ ৬ মাসের মূল্যায়নে বাড়তে পারে মন্ত্রিসভার আকার, বদলাতে পারে দায়িত্ব ◈ এসএসসির ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, বহাল থাকছে অনলাইন আবেদন ◈ খাদ্যবান্ধব কর্মসূচি শুরু, ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী ◈ 'দেশটা আমাদের সবার', পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ইংল্যান্ডের দ্বিতীয় স্ত‌রের দ‌লের বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ বাতিল করলো বার্সেলোনা ◈ নিরাপদ ও নিয়মিত অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ ◈ একসঙ্গে পুলিশ টিমকে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ইদানীং প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি, দেশের মান সম্মান ক্ষুণ্ন হচ্ছে: কর্নেল (অব.) অলি ◈ সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ ◈ দেশের সব ডিসির জন্য যে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সব ধ‌র‌নের হুম‌কি মোকা‌বিলায় ইরান প্রস্তুত,বল‌লেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী বলেছেন, যে কোনো হুমকিকে আমরা সামরিক প্রস্তুতি বৃদ্ধি, প্রতিরোধক্ষমতা জোরদার এবং নিজেদের সক্ষমতা উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করবো।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবন আল-রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্য মনস্তাত্ত্বিক যুদ্ধ ও কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবে বিবেচিত হলেও, তাদের দৃষ্টিতে প্রতিটি হুমকিই বাস্তব এবং গুরুত্বের সঙ্গে বিবেচনার যোগ্য।

তিনি আরও বলেন, "আমরা না বিস্মিত হব, না নিষ্ক্রিয় থাকব। বরং প্রতিটি হুমকিকে আমরা আমাদের প্রস্তুতি বৃদ্ধি, প্রতিরোধক্ষমতা শক্তিশালী করা এবং সামরিক সক্ষমতা উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণ করব।"#

  • সর্বশেষ
  • জনপ্রিয়