শিরোনাম
◈ পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ◈ সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ ◈ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ◈ পাতা খেলার প্রস্তুতিতে ধরা বিষধর সাপই কেড়ে নিল সাপুড়িয়ার প্রাণ ◈ তিন মেগা প্রকল্পে কমেছে কমলাপুর আইসিডির জায়গা, পার্কিং সংকটে বাড়ছে ঢাকার যানজট! ◈ বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে এলো ভারতীয় কাঁচা মরিচের প্রথম চালান ◈ যে কারণে ইসরায়েল ছাড়ছেন লাখো মানুষ, চাঞ্চল্যকর তথ্য জানাগেল গবেষণায় ◈ জুলাই আন্দোলন ঘিরে সহস্রাধিক মামলা আদালতে ঝুলছে, এখনো তদন্তই শেষ হয়নি ◈ ৫ আগস্টকে ঘিরে র‌্যাবের সর্বোচ্চ সতর্কতা, জোরদার গোয়েন্দা নজরদারি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে, সেই সঙ্গে লেনদেনের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

মো. আখতারুজ্জামান : [২] কারখানার শ্রমিকদের বেতন প্রদানে দেশের শ্রমঘন শিল্প এলাকায় তফসিলি ব্যাংকগুলোর শাখা সীমিত আকারে চালু রাখতে বলা হয়েছে।

[৩] বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেন, যেসব ব্যাংকের অনলাইন সুবিধা নেই তাদের সব শাখা খোলা রাখতে হবে। সেই সঙ্গে জেলা সদরে কমপক্ষে একটি শাখা খোলা রাখতে বলা হয়েছে।

[৪] সার্কুলারে বলা হয়েছে, দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে আগামী ১৯ এপ্রিল থেকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।

[৫] এছাড়া নৌবন্দর এলাকায় প্রয়োজনে ব্যাংকের শাখা বুথ খোলা থাকবে। এটিএম ও কার্ডভিত্তিক লেনদেন সার্বক্ষণিক চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি ও লকডাউন ঘোষিত বিভিন্ন এলাকায় ব্যবসায়ীক লেনদেনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৭] লকডাউন এলাকায় প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি শাখা খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

[৮] এটিএম ও কার্ডভিত্তিক লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহ ও সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

[৯] এছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখা ও প্রধান কার্যালয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিষয়ে নির্দেশনা নিশ্চিত করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়