শিরোনাম
◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ ◈ ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ পোস্ট ঘিরে আলোচনা, আন্তর্জাতিক আইনে চাঁদের মালিকানা দাবি অবৈধ ◈ ব্রিকস সম্মেলনের আগে দক্ষিণ দিল্লির বস্তি ঢেকে দেওয়ায় ক্ষোভ, উন্নয়ন নয় ‘আড়াল’ করার অভিযোগ: ক্ষুব্ধ বাসিন্দারা ◈ বড় সুখবর কিডনি রোগীদের জন্য, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা ◈ বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে নিরাপদ দেশ হতে পারে অস্ট্রেলিয়া, যে কারণে এগিয়ে নিউজিল্যান্ডও ◈ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কর্ণফুলীতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৮ ◈ শেষ দুই মি‌নি‌টে ২ গোল ক‌রে জিত‌লো আর্সেনাল

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে মোরেলগঞ্জে ৪শ’বাড়িতে আবারো লাল পতাকা

শেখ সাইফুল ইসলাম কবির :[২] বাগেরহাটের মোরেলগঞ্জে লক ডাউন উপেক্ষা করে ঢাকা নারায়নগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে আসা ৪ শ’ লোকের বাড়িতে নতুন করে আবারো লাল পতাকা উঠানো হয়েছে। রাখা হয়েছে হোম কোঢারেন্টাইনে। প্রতিটি বাড়ি নজরদারিতে রয়েছে গ্রাম পুলিশ। এসব বাড়িতে স্বাস্থ্য পরীক্ষায় যাচ্ছে মেডিকেল টিম।

[৩] করোনা ভাইরাস প্রতিরোধে টানা ২৫ দিনের লক ডাউনে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পরেও নানাভাবে বিভিন্ন এলাকা থেকে লোকজন নিজ বাড়িতে আসছে। গত এক সপ্তাহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন সহ পৌরসভায় বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে বিভিন্ন পেশার মানুষ। আর এ কারনে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম প্রতিরক্ষা কমিটিকে অনুপ্রবেশকারী ব্যক্তি ও বাড়ি নজরদারিতে রাখার কঠোর নির্দেশনা দিয়েছে প্রশাসন।

  • সর্বশেষ