শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে প্রযুক্তির সাহায্যে হয়ে গেলো একটা ক্যারাটে টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে সব খেলায় কার্যত ফুলস্টপ পড়ে গিয়েছে। টোকিও অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে গেছে। পিছিয়ে গিয়েছে ইউরো কাপ, কোপা আমেরিকার মতো ইভেন্টও। স্থগিত ফরাসি ওপেন, উইম্বলডনের মতো টেনিসের গ্র্যান্ডস্ল্যামের আসর। ভারতের মতো বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এই পরিস্থিতিতেও প্রযুক্তির সাহায্য নিয়ে একটা ক্যারাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেলো। - সংবাদ প্রতিদিন

[৩] প্রথমবার ই-কাতা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেলো। লকডাউনে সবাই যখন গৃহবন্দি তখন সময় নষ্ট না করে সেই সময়টাকে কাজে লাগিয়ে ঘরবন্দি ফিটনেটকে অটুট রাখার এক প্রয়াস। অ্যাপ এর সামনে সরাসরি কাতা পারফর্ম করলেন প্রতিযোগীরা। গজুকাই তাকুজি কানবুকান আর ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর অন্তর্গত আরও কয়েকটি সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা শেনসি দীপক কুমার। -জি নিউজ

 

  • সর্বশেষ