শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘন্টায় সরকারের নেওয়া পদক্ষেপ ও সেবা

লাইজুল ইসলাম : [২] দুপুরে আইইডিসিআরের অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘন্টায় যে পরিমান নমুনা সংগ্রহ হয়েছে তা রোববারের তুলনায় ৩৮ শতাংশ বেশি। যে পরিমান পরীক্ষা করা হয়েছে তা রোববারের তুলানায় ১৭ শতাংশ বেশি।

[৩] ব্যক্তিগত সুরক্ষা পোশাক পিপিই ২১ ৪৪০টি সংগৃহিত হয়েছে। বিতরণ করা হয়েছে এই পর্যন্ত ৯১৯০০টি। ঢাকা ওয়াসা সার্জিকেল মাস্ক দিয়ের্ছে ২৫০০।

[৪] তিনি বলেন, এই মুহুর্তে হোম কোয়ারেন্টাইনে আছে ৫৬৮৩ জন। সব মিলিয়ে হোম কোয়ারেন্টাইনে আছে ৮৫৪৯৮। প্রাতিষ্ঠানিক ৪৮৩ জন। ২১৮৯ জন সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়োছেন ১০৪৫ জন। এই পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়েছে ৬৩২৭৬ জন।

[৫] অতিরিক্ত মহাপরিচালক বলেন, সারাদেশের জেলা উপজেলায় কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে ৪৮৮টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষনিক ভাবে কোয়রেন্টাইনে সেবা প্রদান করা যাবে ২৬৩৫২ জনকে।

[৬] ডা. নাসিমা সুলতানা, আইসোলেশনে রাখা হয়েছে ৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ২৯৯ জন। আইসোলেশন থেকে ২৪ ঘন্টায় মুক্ত হয়েছেন ১৭ জন। এই পর্যন্ত আইসোলেশন থেকে মুক্তি পেয়েছেন ৪৩৭ জন। ঢাকা মাহনগরীতে আইসোলেশন সজ্যা আছে ১৫৫০টি। ঢাকার বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সজ্যা আছে ৬১৪৩টি। মোট আইসোলেশন সজ্যা আছে সারাদেশে ৭৬৯৩টি।

[৭] অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, স্বাস্থ্য বাতায়নে যে ৯৪১১১টি। এই পর্যন্ত হট লাইনে সেবা দেওয়া হয়েছে ২২ লাখ ৩০ হাজার ৭৪০টি।

[৮] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, অনলাইন প্লাট ফর্মে মুক্তবাকে হট লাইন সেবা দেয়ার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক ১৪৫৫৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন প্রশিক্ষন নিয়েছে ১১৮ জন। বর্তমানে সেচ্ছা ভিত্তিতে সেবা দিচ্ছেন ৩৬৯৬ জন চিকিৎসক। মাবাইল ফোন ও ওয়েবসাইটে স্বাস্থ্য সেবা নিয়েছেন গত ২৪ ঘন্টায় ১৭৮৫৩ জন। এই পর্যন্ত ১১ লাখ ১২ হাজার ৫৪৪ জনকে স্বাস্থ্য সেবা দেয়া হয়োছে।

  • সর্বশেষ