শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল ব্যাংকিং চ্যানেলগুলো চালু রাখতে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

মো. আখতারুজ্জাজামান: [২] করোনাভাইরাসের প্রার্দুভাবের সময় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের সুবিধার্থে মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে মোবাইল ব্যাংকিং-এর এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থের যোগান নিশ্চিত করতে বলা হয়েছে।

[৩] রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হকের স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] দেশে সেবা প্রদানকারী সব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সচল রাফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা প্রদানের জন্য সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার অর্থ তাদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণ করা হবে।

[৫] স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টার্সে পাঠানো চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটির এই সময়ে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্টিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন। সেই সঙ্গে সরকার নির্ধারিত সময়ে এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখা যায় সে বিষয়ে সহায়তার করার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়