শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভারতের শেলিংয়ে পাকিস্তানের ২ বেসামরিক আহত, জানালো আইএসপিআর

ইমরুল শাহেদ : [২] করোনা আতঙ্কে বিশ্ব যখন টলমল অবস্থায় আছে এবং জাতিসংঘ মহাসচিব যখন বিশ্বজুড়ে অস্ত্রের ঝনঝনানি বন্ধের আহ্বান জানিয়েছেন, তখনো থেমে নেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স আইএসপিআর রোববার জানিয়েছে, বিনা উস্কানিতে ভারত নিয়ন্ত্রণ রেখায় যে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে, তাতে দুইজন বেসামরিক লোক আহত হয়েছেন। ডন, পাকিস্তান টুডে

[৩] পাকিস্তান টুডে সেনা বাহিনীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনি ও রোববারের ২৪ ঘন্টায় দুই মেয়েসহ ছয়জন বেসামরিক আহত হয়েছেন।

[৪] পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে এক টুইটে জানানো হয়, শনিবার রাতে চিরিকোট ও শাখারগড় সেক্টরের বেসামরিক এলাকায় এসব ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয়।

[৫] জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, দুই আহতকেই সরিয়ে আনা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৬] টুইটে বলা হয়, ভারতীয় বাহিনী নিকিয়াল, সারদা, দুধনিয়াল এবং শাহকোট সেক্টরে বেসামরিক এলাকাকে টার্গেট করেছে। ইতোমধ্যে বেসান ওয়ালি এবং সারি গ্রামের ১৫ বছরের একটি মেয়েসহ চার জন আহত হয়েছেন। এছাড়া মোহরা গ্রামে ১৮ বছরের একটি মেয়েও গুরুতর আহত হয়েছে।

[৭] আইএসপিআর জানিয়েছে, পাকিস্তানি বাহিনীও একইভাবে ভারতীয় পোস্টগুলোর ওপর হামলা চালিয়েছে।

[৮] এই হামলা পাল্টা হামলায় ভারতের কেউ হতাহত হয়েছেন কিনা আইএসপিআরে তা উল্লেখ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়