শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৪২ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম বাজারে নিষিদ্ধ ওষুধের সয়লাব

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] নগরীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করছে পার্শ্বপ্রতিক্রিয়া থাকা উৎপাদন, আমদানি ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করণ ট্যাবলেট রেনিটিডিন। তাও “নিউসেপটিন আর ” এর নকল ঔষধ “নিউসটিন আর “।

[৩] রেনিটিডিন ওষুধের উৎপাদন, আমদানি ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর। গেল বছরের ২৯ সেপ্টম্বর থেকে বাজার থেকে এই গ্রুপের ওষুধ তুলে নিতে অধিদপ্তর এই ওষুধ সম্পর্কিত সভা শেষে এই সিদ্ধান্ত জানিয়েছে।

[৪] ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র জানিয়েছে, রেনিটিডিনের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। বিদেশে একাধিক গবেষণায় এর প্রমাণ মিলেছে। এই পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন রেনিটিডিনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে।

[৫] অথচ বাজারে এখনো দেদারছে চলছে এ গ্রুপের ওষুধের রমরমা ব্যবসা। তাও আবার দামী কোন কোম্পানির তৈরি ঔষধ নয়। নাম না জানা সরকার নিষিদ্ধ কোম্পানির রেনিটিডিন ঔষধ এখন বিক্রি করছে দোকানিরা।

[৬] চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় জনবহুল স্থানে চৌধুরী ফার্মেসীতে হরহামেসাই মিলে এসব ভেজাল ওষুধ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ওই দোকানের মালিক এলাকার জনগণকে খাওয়াচ্ছে মরণ নাশক এসব ওষুধ।

[৭] স্থানীয় এক ভুক্তভুগি অভিযোগ করলে সরেজমিনে হামজার বাগের চৌধুরী ফার্মেসীতে গিয়ে এসব ভেজাল ওষুধের বিষয়ে জানতে চাইলে ওই দোকানি বলেন, কেউ সস্তা ঔষধ চাইলে তাকে এ ধরণের ঔষধ দেয়া হয়।

[৮] এব্যাপারে পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয় প্রমাণিত হলে কোন ছাড় দেয়া হবেনা। ভেজাল ও নিষিদ্ধ কোন ঔষধ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবে এটা একজন দোকানদারের কখনো উচিত নয়। অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়