শিরোনাম
◈ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী ◈ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস  বাণিজ্যে আ‌মে‌রিকার পর রাশিয়ারও নজর এবার বাংলাদেশে ◈ নারী এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-ভারত মু‌খোমু‌খি ◈ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির ◈ তৃতীয় এলএনজি টার্মিনালে খরুচে চীনা কোম্পানিকেই কেন সরকারের পছন্দ ◈ শিক্ষককে হানিট্র্যাপে ফেলে টাকা আদায়, নারীসহ গ্রেপ্তার ৪ ◈ যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় আঘাত করল ইরান ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিচয় নয়, বৈধ প্রার্থিতাই মূল: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] মৌলভীবাজারে চা শ্রমিকদের ছুটির দাবিতে প্রতীকি মানববন্ধন

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি: [২] করোনা ভাইরাস সংক্রমণ রোধে ছুটি না দেয়ায় আজ (১০ এপ্রিল) সব চা বাগানে মানবন্ধন শ্রমিক ইউনিয়ন।

[৩] দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের ফলে গোটা দেশে অঘোষিত লক ডাউন চলছে।  করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় চা বাগানের শ্রমিকদের সরকারিভাবে ছুটি না দিলে  সেই সিদ্ধান্ত অনুসারে শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলার বিভিন্ন্ চা বাগানে প্রতীকি মানব বন্ধন পালিত হয়েছে।

[৪] গত মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এক সভার পর এই সিদ্ধান্ত জানান ইউনিয়ন নেতৃবৃন্দ। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

[৫] সভাপতি বলেন, করোনা ঝুঁকি থেকে রক্ষায় অনতিবিলম্বে মজুরিসহ চা শ্রমিকদের ছুটি ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী কাছে এ বিষয়ে তারা আবেদন করবেন বলে জানান চা শ্রমিক ইউনিয়ন নেতারা।

[৬] স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় বুনাজী বলেন, চা বাগানে নির্ধারিত শ্রমিকের সাথে ওই পরিবারে আরো বেশ কিছু শ্রমিক রয়েছে যাদের বাগানে কাজ নেই ,তারা ইট ভাঙাসহ বিভিন্ন ধরণের দিনমজুরের কাজ করেন। এখন সব কিছু বন্ধ থাকায় তারা বেকার হয়ে ঘরবন্দি। তাদের জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

[৭] চা শ্রমিক ইউনিয়ন নেতারা বলেন অনেক বাগানে শ্রমিকদের নিরাপদ দূরত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না, হাত ধোয়ার সাবান ও মাস্ক দেয়নি।

 

 

  • সর্বশেষ