শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৮:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনীল গাভাস্কার প্রতিটি সেঞ্চুরির জন্য করোনা তহবিলে দিয়েছেন ৫৯ লাখ রুপি

এল আর বাদল : [২] ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার ঘরোয়া ক্রিকেটে আর জাতীয় দল মিলিয়ে ৫৯টি সেঞ্চুরি করেছেন। প্রতিটি সেঞ্চুরির জন্য এক লাখ রুপি করে মোট ৫৯ লাখ রুপি তিনি দান করলেন করোনা তহবিলে। তার ছেলে রোহান গাভাস্কার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে ৩৫ লাখ প্রধানমন্ত্রীর তহবিলে। বাকি ২৪ লাখ জমা হয়েছে মহারাষ্ট্র চিফ মিনিস্টারের তহবিলে। - এডিটিভি

[৩] এক টুইট বার্তায় রোহান বলেছেন, ‘রাষ্ট্রীয় ফান্ডে ৩৫ দেয়ার কারণ, তিনি জাতীয় দলের হয়ে ৩৫টি সেঞ্চুরি করেছেন। আর মুম্বাইয়ের হয়ে তার ২৪ সেঞ্চুরির জন্য রাজ্য তহবিলে দিয়েছেন ২৪ লাখ।

[৪] করোনা তহবিলে গাভাস্কারের আগে বড় অঙ্কের অনুদান দিয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুরেশ রায়না, অনীল কুম্বলেসহ আরো অনেকে। শচীন ৫০ লাখ, রায়না ৫২ লাখ, রোহিত শর্মা বিভিন্ন মাধ্যমে ৮৪ লাখ রুপি দিয়েছেন।

[৫] এ পর্যন্ত ভারতে ৫৩৬০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর। যাদের মধ্যে ১৬৪ জন মারা গেছেন। -জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়