শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রৌদ্রস্নান নিষিদ্ধ করলো ব্রিটেন সরকার, দেখলেই জরিমানা

ইয়াসিন আরাফাত : [২] সম্প্রতি ব্রিটিশ নাগরিকদের রৌদ্রস্নানের ছবি এবং খবর সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়ার পর আজ ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর সানবাথ নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, এই নিষেধাজ্ঞা অমান্য করে কাউকে যদি পার্ক কিংবা সমূদ্র সৈকতে পাওয়া যায়, তাহলে তাকে আইন ভঙ্গের অপরাধে জরিমানাও করা হবে। লন্ডন মেইল

[৩] বৃটিশ প্রধানমন্ত্রী অফিসের মুখপাত্র বলেন, মানুষ অবশ্যই এই সময়ে সানবাথিং করতে সমূদ্র সৈকত কিংবা পার্কে যেতে পারবে না। এটা জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি করা আইনের সুস্পষ্ট পরিপন্থি।

[৪] বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, করোনারভাইরাসের কারণে সৃষ্ঠ জরুরি অবস্থার মধ্যে দেশটির হেলথ ডিপার্টমেন্টের তৈরি করা নিয়ম ভেঙ্গে কিছু মানুষ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন পার্কে এবং সমূদ্র সৈকতে। সামাজিক দুরত্ব মেনে চলা তো দুরে থাক, দলে দলে তারা সানবাথ (রৌদ্রস্নান) করে বেড়াচ্ছে।এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনান্য মাধ্যম গুলোতে ছোরিয়ে পরলে তোলপাড় শুরু হয়।

[৫] এ নিয়ে আইনি প্রশ্নও তুলেছে ব্রিটেনের কেউ কেউ। নাগরিকরা, এ সম্পর্কিত আইনের সম্পূর্ণ ব্যাখ্যা দাবি করেছে বরিস জনসনের সরকারের কাছে।

[৬] ডেইলি মেইল ইউকে বলছে, মূলত ব্রিটেনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করায় ব্রিটিশরা রৌদ্রস্নানের জন্য সৈকতে জড়ো হচ্ছিলেন। এটা দীর্ঘদিনের অভ্যাস বৃটিশদের।

[৭] ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৩৯জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৩৭৩ জনে।দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৬০৮ জন। অন্যসব দেশের মত বৃটিশ সরকারও তাদের নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে। যাতে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে না পারে।

  • সর্বশেষ