শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৩ বছরে পা দিলো বাচসাস

মনিরুল ইসলাম: [২] ৫ এপ্রিল। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) জন্মদিন। ১৯৬৮ সালের এই দিনে বাচসাস প্রতিষ্ঠিত হয়। এ সংগঠনটি হচ্ছে সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন। ৫২ বছর পূর্ণ করে ৫৩-তে পা দিলো বিনোদন সাংবাদিকদের প্রাণের সংগঠনটি।

[৩] যাদের হাত ধরে ও অবদানে আজকের বাচসাস এ জায়গায এসেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।

[৪] তিনি বলেন, আমি জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাই। বাচসাসের বর্তমান সদস্য ৫৩৯ জন। করোনা পরিস্থিতে সদস্যরা যেখানেই থাকুন সতর্ক থাকুন। পরিবার, স্বজন নিয়ে ভালো থাকুন এ কামনা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়