শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২২ জনকে অর্থদন্ড

স্বপন দেব ও সালিকুর রহমান, বড়লেখা প্রতিনিধি : [২] মৌলভীবাজারের বড়লেখায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে এসে ঘোরাফেরার অপরাধে ২২ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

[৩] শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চালায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। বড়লেখা পৌরসভা, কাননগোবাজার ও দাসেরবাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযানের সময় তাদের জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

[৪] করোনাভাইরাসের বিস্তার রোধে প্রশাসন এখন কঠোর অবস্থান নিয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে জনসাধারণকে অকারণে হাটবাজারে ঘোরাফেরা না করার জন্য প্রচারণা চালিয়ে আসছিল। এরপরও কোনো কারণ ছাড়া হাটবাজার ও সড়কে ঘোরাফেরা করার কারণে ২২ ব্যক্তিকে মোট ১৫ হাজার ৬০০শত টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

[৫] এদের মধ্যে বড়লেখা পৌরসভা এলাকায় ১ জন সেলুন মালিককে এক হাজার ও ফার্নিচারের তিন দোকানীর প্রত্যেককে ৩ হাজার টাকাসহ ১৪ জনকে অর্থদন্ড, দাসেরবাজার বাজার ইউনিয়নের দাসেরবাজারে ৫ জন ও তালিমপুর ইউনিয়নের কাননগোবাজারে ৩ জনকে অর্থদন্ড দেওয়া হয়।
দন্ডিতরা নিষেধাজ্ঞা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। কেউই ঘোরাফেরা করার কোনো যৌক্তিক কারণ জানাতে পারেনি।

[৬] বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রতিদিন জনসাধারণকে সচেতন করতে কাজ করছে। মাইকিং হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ