শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টস শিল্পে সরকার যেমন প্রণোদনা দেয়, সংবাদপত্র শিল্পেও দেওয়া উচিত

শেখ আদনান ফাহাদ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন অনেক সময় নিয়ে সারাদেশের ডিসি, পুলিশ সুপার, সিভিল সার্জন, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেছেন। নার্স, সুস্থ হয়ে যাওয়া করোনা রোগীও সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমলাতন্ত্রের নিজস্ব একটা ভাষা, কৌশল থাকে। প্রায় সবাই বলেছেন, তাদের স্ব স্ব দায়িত্ব পালনে কোনো ধরনের সমস্যা বা সংকট নেই। আমলাদের কথা শুনে মনে হচ্ছিলো আমরা মনে হয় স্বর্গে আছি। প্রধানমন্ত্রী ঠিকই বুঝতে পারছিলেন সব কিছু। তাই তিনি অলিগলির খবর নেওয়ার চেষ্টা করছিলেন। আমি একটা প্রস্তাবনা এখানে তুলে ধরছি। রাষ্ট্রে যে শুধু আমলা থাকে তা তো নয়। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে বিজ্ঞানী, অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সমাজকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিদের সঙ্গে এখন এমন ভিডিও কনফারেন্স করতে পারেন। এই প্রতিনিধিরা সমাজের সমস্যাগুলো এবং তাদের চোখে বর্তমান পরিস্থিতি নির্মোহ ও বস্তুনিষ্ঠভাবে বঙ্গবন্ধুকন্যার সামনে তুলে ধরবেন। একসঙ্গে করতে হবে এমন নয়।
বিজ্ঞানীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করলেন এক সপ্তাহে। আরেক সপ্তাহে অর্থনীতিবিদদের সঙ্গে। আরেকদিন সাংবাদিক, সমাজবিজ্ঞানীদের সঙ্গে। এতে করে পুরো সমাজের চিত্র আরও পরিষ্কারভাবে প্রধানমন্ত্রীর সামনে উঠে আসবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে সরকারের করণীয়গুলো সঠিকভাবে নির্ধারণ করা যাবে। একটা উদাহরণ দিই। দেশের গণমাধ্যম শিল্পের সামনে এখন ভয়াবহ সংকট। বহু সাংবাদিক চাকরি হারাবে। ইতোমধ্যে হারিয়েছে। আরও হারাবে। করোনাভাইরাসের জন্য অনেক পত্রিকা, টিভি চ্যানেলের মালিকপক্ষ মূল ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রথমেই অসহায় সাংবাদিকদের চাকরি খেয়ে ফেলবে। গার্মেন্টস শিল্পে সরকার যেমন প্রণোদনা দেয়, সংবাদপত্র শিল্পেও দেওয়া উচিত। আমার ধারণা এমন অনেক বিষয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রস্তাবিত ভিডিও কনফারেন্সে উঠে আসবে। এমন করতে পারলে করোনার প্রভাব মোকাবেলায় বাংলাদেশ আরও সক্ষম হয়ে উঠবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়