শিরোনাম
◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন ফোর্বস ম্যাগাজিনে সেরাদের তালিকায় বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম

মেহেরুবা শহীদ: [২] বিখ্যাত এই ম্যাগাজিনে এশিয়ার অনূর্ধ্ব ৩০ বছর বয়সী উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনকারীর বার্ষিক তালিকায় নাম উঠে এসেছে বাংলাদেশি এই দুই নারীর। ফোর্বস

[৩] ২০১৪ সালে ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’ নামে ইউটিউব চ্যনেল খুলেন রাবা। সেখানে নানা হাস্যরসমূলক ভিডিও প্রকাশ করে ব্যাপক অনলাইনে পরিচিতি লাভ করেন ২০ বছর বয়সী রাবা। যার বদৌলতে প্রথম বাংলাদেশি নারী কৌতুককারী হিসেবে ফোর্বসের এই তালিকায় ‘এন্টারটেইনার’ পরিচয় পেয়ে যান তিনি।

[৪] এই ঝাকানাকা প্রজেক্টের মধ্য দিয়ে তিনি দাঁড় করিয়ে ফেলেন নিজের ক্লোথিং লাইন ও ব্রান্ড।

[৫] যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে দুস্থ নারীদের জন্য যৌথ উদ্যোগে অলাভজনক ‘আমাল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন ২৮ বছর বয়সী ইশরাত।

[৬] ফাউন্ডেশনটি বাল্য বিবাহ, নারী নির্যাতন ও বিধবা নারীসহ পিছিয়ে পড়াদের উন্নয়নে কাজ করে। বর্তমানে ফাউন্ডেশনটি দেশের বিভিন্ন গ্রামের প্রায় ৫২ হাজার মানুষের সঙ্গে কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়