শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরব দেশগুলোতে করোনাভাইরাস আরো ৮৩ লাখ মানুষকে দরিদ্র করবে, জাতিসংঘের পরিসংখ্যান

রাশিদ রিয়াজ : [২] তেলনির্ভর অর্থনীতি, যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি ও অনগ্রসর শিল্পখাতের পাশাপাশি তেলের দরে ব্যাপক হ্রাস শেষ পর্যন্ত আরব দেশগুলোতে গরিব মানুষর সংখ্যা মোট ১০১ মিলিয়নে বৃদ্ধি করবে। মিডিল ইস্ট আই ডটনেট

[৩] দরিদ্র মানুষ বৃদ্ধি সাথে সাথে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা বাড়বে ৫২ মিলিয়ন। ইউএন

[৪] জাতিসংঘের পরিসংখ্যান বলছে করোনাভাইরাস বিশ^ জুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে তারই প্রভাব আরব বিশে^ পড়ছে যেখানে সরাসরি আর এক কারণ হয়ে দাঁড়িয়েছে তেলের দর পতন।

[৫] জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন বলছে অপুষ্ট মানুষের সংখ্যা বাড়বে ২ মিলিয়ন।

[৬] এই অপুষ্টি এইডস, ম্যালেরিয়া ও যক্ষার চেয়ে ভয়াবহ কারণ বিশে^ ৮২১ মিলিয়ন এধরনের মানুষ পর্যাপ্ত খাবার পায় না বলে সুস্বাস্থ্য বা কার্যকর জীবনযাত্রার অংশ হতে পারে না।

[৭] সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে নারী ও তরুণরা। এবং এধরনের মানুষকে উদ্ধারের জন্যে আরব শাসকদের হাতে কোনো সুনির্দিষ্ট দারিদ্র বিমোচন বা খাদ্য নিরাপত্তা কর্মসূচি নেই বলে জানান জাতিসংঘের সংশ্লিষ্ট কমিশনের নির্বাহী সচিব রোলা দাশতি।

[৮] আরব দেশগুলোর এই জরুরি অবস্থা মোকাবেলা করতে জাতীয় উদ্যোগ নিয়ে বিশেষজ্ঞ পরামর্শকে অনুসরণ করা প্রয়োজন বলে মনে করে জাতিসংঘ। গত মাসে জাতিসংঘের পক্ষ থেকে আরব দেশগুলোকে সতর্ক করে বলা হয় করোনাভাইরাসের কারণে ১৭ লাখ মানুষ চাকরি হারাবে।

  • সর্বশেষ