শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সেনাবাহিনীর অন্য রূপ দেখবে চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিদিন প্রতিবেদন : করোনাভাইরাস ঠেকাতে মাঠে নামা সেনাবাহিনী এবার কঠোর হতে যাচ্ছে চট্টগ্রামেও। চলাফেরায় বিধিনিষেধ টানতে এতোদিন যা ছিল অনুরোধ, এবার সেটিই হতে যাচ্ছে নির্দেশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়ে কঠোর হবে সেনাসদস্যরা।

সরকারের নির্দেশনা বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে চট্টগ্রামের মাঠে আছে ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেনাবাহিনী আগামীকাল (বৃহস্পতিবার) থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না বের হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে বিদেশফেরত সবাইকে। ৬২ জেলায় এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি সেনাসদস্য এখন কাজ করছেন। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে যত সেনাসদস্য মোতায়েন প্রয়োজন তা করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়