শিরোনাম
◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব কারণে করোনাভাইরাস আক্রান্ত হওয়া এখন বাংলাদেশে পাপ কর্ম!

দীপু তৌহিদুল : করোনাভাইরাস আক্রান্ত হওয়া বাংলাদেশে পাপ কর্ম। এর ফলে এ দেশে এখন যা যা হচ্ছে : ১. প্রবাসীরা ভয়ানক চাপে পড়ে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ২. করোনা আক্রান্ত কাউকে চিকিৎসা দেওয়া হলেই সেই এলাকার লোকজন হাসপাতাল ঘেরাও করছে। ৩. করোনাভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইন সেন্টার করতে বিভিন্ন এলাকার লোকজন বাধা দিচ্ছেন। ৪. করোনাভাইরাস প্রতিরোধে জরুরি চিকিৎসা কেন্দ্র নির্মাণের মতো ব্যক্তিগত উদ্যোগকে (আকিজ উদাহরণ) বাধা দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে।
৫. দেশের মৌলানারা মসজিদে মসজিদে জামাত ঠিকই করে যাচ্ছেন। ৬. যেহেতু সাধারণ ছুটি, তাই দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের আমেজ নিয়ে সবাই দিন কাটাচ্ছে। সামাজিক মেলামেশা উল্টো বেড়ে গেছে। ৭. প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল-বিকাল তাদের মত পরিবর্তন করে যাচ্ছেন। ৮. জরুরি সেবা ডাক্তার, নার্স এবং ডিউটিরত পুলিশদের স্বাস্থ্যগত কোনো নিরাপত্তা ব্যবস্থা নজরে আসছে না। ৯. প্রথম থেকেই করোনা অবজ্ঞার বিষয় ছিলো, এখনো তাই-ই আছে, কোনো পরিবর্তন কোনো মহলে দেখা যাচ্ছে মুখের বাক্য ছোড়া ছাড়া।
১০. সোশ্যাল মিডিয়াতে দেশের কিছু বিশেষজ্ঞ গরম আবহাওয়াজনিত থিউরি, মোল্লা ইতর বাণী আর পেজগুলো বলদ মানুষদের গুজব গিলিয়ে যাচ্ছে। এহেন অবস্থায় বাংলাদেশ করোনাভাইরাসের বিস্তার রোধের চিন্তাটাই অকল্পনীয়। এটা আর মোটেও সম্ভব বলে মনে করছি না। বাঙালি মহাবদ তারা নিজেরা মরবে, আর সঙ্গে সচেতন থাকা আপনাকেও খুন করে সঙ্গে নিয়ে যাবে। অসভ্য, অশিক্ষিত আর স্বার্থপর চিন্তা করা জাতের কাছ থেকে আপনি কি আশা করেন? আমি কিছু করি না। ফেসবুক থেকে

  • সর্বশেষ