শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, সাময়িক বিপর্যয় কাটিয়ে উঠতে সকলের সহযোগীতার আহ্বান জানিয়েছেন ট্রাম্প

শাহনাজ বেগম : [২] মঙ্গলবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ভাইরাস ট্র্যাকারের মতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ দিনে ৫০২ জন মারা যাওয়ায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬১৩ জন মানুষ। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে, সেখানে মৃত্যুর সংখ্যা ১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৯৬ জন। ইয়ন, সিএনএন, বিবিসি

[৩] মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জুন মাসের মধ্যেই পরিস্থিতি আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন। ভাইারাস মোকাবিলায় ‘সামাজিক দূরত্ব’ রক্ষার সময় বাড়িয়েছেন এবং বিধিনিষেধগুলো মেনে চলার জন্য কঠোর পদক্ষেপের কথা বলেন।

[৪] ভাইরাস মোকাবিলার যুদ্ধে জিততে সকলের ভূমিকা রয়েছে জানিয়ে ট্রাম্প প্রতিটি নাগরিক, পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আগামী আরো ৩০ দিন দেশটির জন্য চ্যালেঞ্জিং সময় এবং এ সময়টা গুরুত্ব দিয়ে মোকাবিলা করতে হবে।

[৫] ট্রাম্প বলেন, তার প্রশাসনের সাবেক ফুড এন্ড ড্রাগ কমিশনার স্কট গটলিবের পরামর্শ মোতাবেক সকল নাগরিককে বাইরে বের হওয়ার সময় মুখে মাস্ক ব্যবহার করা জরুরি। খুব সীমিত সময়ের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র অন্য দেশ থেকে ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম আমাদানি শুরু করেছে।

  • সর্বশেষ