শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুঃস্থদের খাদ্য উপকরণ বস্তা কাঁধে নিয়ে বাড়িবাড়ি ছুটছেন জেলা প্রশাসক

সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি : [২] জেলা প্রশাসক মো. মামুনুর রশীদকে দুঃস্থদের খাদ্য সামগ্রীর বস্তা কাঁধে নিয়ে আজও নিম্ন আয়ের মানুষদের বাড়িবাড়ি ছুটতে দেখা গেছে।কোন সিনেমা কিংবা নাটক নয়, বাস্তব ঘটনা। নাটক কিংবা সিনেমায় অনেক অবাস্তব জিনিস দেখানো হয় যেটা বাস্তব জীবনে সম্ভব নয়।তবে এবার বাস্তবেই সমাজের অবহেলিত -অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

[৩] করোনা প্রতিরোধে রোববার থেকে সোমবার বাগেরহাটে সরকারিভাবে ওই খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।

[৪] জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, সরকার করোনাভাইরাস প্রতিরোধে খাদ্য সহায়তা হিসেবে বাগেরহাট জেলায় ১০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। রবিবার থেকে সোমবার বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।

[৫] বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাটসহ জেলার বিভিন্ন উপজেলায় মানুষের হাতে তুলে দেয়া প্রতি প্যাকেটে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, আলু, লবণ, তেল ও সাবানসহ নানা ধরনের খাদ্য সামগ্রী রয়েছে।

[৬] এছাড়া বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সৌজন্যে জেলার ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় তিন হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রতিটি প্যাকেটের গায়ে লেখা আছে কোভিড-১৯ করোনা ‘আতঙ্ক’ নয়, সচেতন হউন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়