শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুট-স্টোকসদের বেতন কাটবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড!

স্পোর্টস ডেস্ক : [২] নোভেল করোনা ভাইরাসের জেরে স্তব্ধ বিশ্বব্যাপী বাইশ গজ। ক্ষতির সম্মুখীন একাধিক দেশের ক্রিকেট গভর্নিং বডি। অস্ট্রেলিয়া তো মার্চ মাসের জন্য চুক্তি বাতিল করেছে। ফলে বেতন ছাড়াই থাকতে হচ্ছে ওয়ার্নার-স্মিথদের। এবার পারিশ্রমিক কাটা যেতে পারে ইংল্যান্ড ক্রিকেটারদের।

[৩] কারণটা খুবই স্বাভাবিক। বিশ্বে মহামারী করোনা আতঙ্কে ইতিমধ্যেই বাতিল হয়েছে ইংল্যান্ড দলের শ্রীলঙ্কা সফর। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সে দেশে ঘরোয়া টুর্নামেন্টসহ সমস্ত পেশাদার ক্রিকেট স্থগিত রেখেছে মে মাস অবধি। অর্থাৎ, তিনমাস বন্ধ ক্রিকেট। - দ্য টাইমস

[৪] গতিপ্রকৃতি যা তাতে আগামী দিনে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট সিরিজের ভবিষ্যত নিশ্চিত নয়। এরপর জুন-আগস্ট সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে সফর বাতিল হবে। আর বাস্তবে যদি ঘরের মাঠে এই সিরিজগুলি ইসিবি আয়োজন করতে না পারে তাহলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা।

[৫] মে মাস পর্যন্ত ক্রিকেট বন্ধ থাকলে কিছুটা বাধ্য হয়েই ইসিবিকে রাশ টানতে হবে ক্রিকেটারদের বেতন দেওয়ার বিষয়ে। ইসিবির মুখপাত্র জানিয়েছেন, আশা রাখি ক্রিকেটাররা পরিস্থিতি বুঝতে সক্ষম হবে। জো রুট, বেন স্টোকস, জস বাটলারের মত ক্রিকেটার, যারা তিন ফরম্যাটেই চুক্তিবদ্ধ রয়েছেন বোর্ডের সঙ্গে, তারা প্রায় ২ লাখ পাউন্ড আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। - দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়