শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৪:৫২ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শর্তসাপেক্ষে খাবার দোকান, বেকারী ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে

রাজু চৌধুরী, চট্টগ্রাম : [২] নগরবাসীর সুবিধার জন্য শর্তসাপেক্ষে চট্টগ্রাম মহানগরীর খাবার দোকান,বেকারী ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে। তবে দোকানে বসে আড্ডা দেওয়া যাবে না। এই মর্মে নগরীর সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
[৩]শর্তসমূহ হলঃ ১। শুধু খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেয়া যাবে। রেস্টুরেন্ট বা দোকানের ভিতর বসে খাবার খাওয়া যাবেনা।
২। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে।
৩।খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়াতে হবে।
৪।রেস্টুরেন্ট বা খাবার দোকান কে কেন্দ্র করে কোনরূপ আড্ডা চলবে না।
৫।খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
৬।প্রত্যেক খাবারের দোকানে প্রবেশ পথে হ্যান্ডওয়াশ বা সেনিটাইজেশন ব্যবস্হা রাখতে হবে। ৭। খাবার পার্সেলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সব দোকান ও রেস্টুরেন্টে মালিকদের। অত্যন্ত সাবধানতার সাথে রেস্টুরেন্ট মালিকরা রেস্টুরেন্টের খাবার বিক্রির কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ব্যাপারে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সতর্ক দৃষ্টি রাখতেও নির্দেশ প্রদান করা হয়েছে। যাতে কোন লোকসমাগম না ঘটে এ বিষয়ে নগরবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতনতা ও শৃঙ্খলার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার আহবান জানান সিএমপি কমিশনার।

  • সর্বশেষ