শিরোনাম
◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও) ◈ স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর ◈ জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার ◈ আমি প্রথম বলির পাঁঠা, কিন্তু শেষ নই, এরপর একে একে সবাই টার্গেট হবেন: মাহফুজ আলম ◈ বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহ্‌দী আমিন ◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বড় ভাই কে হত্যার দায় স্বীকার, ছোট ভাই ফারুক গ্রেফতার 

তপু সরকার হারুন শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে মাদকসেবী দুই জমি সংক্রান্ত বিষয়ে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই একাব্বর আলী (২৮) খুনের ঘটনায় ছোটভাই ফারুক মিয়া (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

২ নবেম্বর রবিবার রাতে সদর উপজেলার কান্দাশেরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত ফারুক ও নিহত একাব্বর ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

এদিকে সোমবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আসামি ফারুক কে বড় ভাইকে হত্যার দায় স্বীকার করে সদর জিআর আমলী আদালতে জবানবন্দি দিয়েছে। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া তাকে জেলাকারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, বড়ভাইকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ফারুক প্রধান আসামি। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া মামলার বাকী আসামিদের
গ্রেফতারেও অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়