শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাত-সারজিস-আখতার-নাসীরুদ্দীন-মাসউদের আসনে বিএনপির প্রার্থী যারা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি।

এই তালিকায় দেখা গেছে, শেখ হাসিনার পতন আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এরপর গঠিত রাজনৈতিক দল এনসিপির কেন্দ্রীয় অনেক নেতার জন্মস্থান এলাকায় প্রার্থী দিয়েছে বিএনপি।

এর মধ্যে দেখা গেছে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর কুমিল্লা-৪ (দেবিদ্বার), মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া), সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে প্রার্থী দিয়েছে বিএনপি।

বিএনপি রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী, পঞ্চগড়-১ আসনে ব্যারিস্টার নওশাদ জমির, নোয়াখালী-৬ আসনে মাহমুদুর রহমান শামীম ও চাঁদপুর-৫ মমিনুল হককে মনোনয়ন দিয়েছে ।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়