শিরোনাম
◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির মনোনয়ন পেলেন ফজলুর রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি।

এই তালিকায় দেখা গেছে, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে পদ স্থগিত হওয়া চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট তিন মাসের জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়