শিরোনাম
◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ বিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখের বেশি, তারমধ্যে যুক্তরাষ্ট্রেই ১ লাখ ২৪ হাজার, নিউইয়র্কে ভ্রমণ নিষেধাজ্ঞার উপর কড়া নির্দেশ দিলেন ট্রাম্প

শাহনাজ বেগম : [২] রোববার জন হফকিন্সের পরিসংখ্যানে, বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৩৪ জন। আক্রান্ত হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৪৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৩৭ জন। ইয়ন, সিএনএন, আল-জাজিরা

[৩] যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৪ জন। এর মধ্যে নিউ ইয়র্কে ৫৫ হাজারের বেশি মানুষ ভাইারসে আক্রান্ত। ভাইরাস মোকাবিলায় বাধ্যতামুলক দুই সপ্তাহের জন্য নিউইয়র্কে কড়া ভ্রমণ সতর্কতার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। লকডাউনের আওতায় থাকবে নিউ জার্সি ও কানেক্টিকাটের কিছু অঞ্চল। হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্স ও নিউ ইয়র্ক গভর্ণরের সঙ্গে আলোচনা করে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেন বলে টুইট বার্তায় জানিয়েছেন ট্রাম্প। দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২ হাজার ২২৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩১ জন।

[৪] ইতালিতে ১ দিনে ৮৮৯ জন মারা গেছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ২৩ জন। আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৪২৭ জন।

[৫] স্পেনে ৫ হাজার ৯৮২ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৭৩ হাজার ২৩৫ জন।

[৯] যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৮৯ জন এবং মারা গেছে ১ হাজার ১৯ জন।

  • সর্বশেষ