শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর-৩: এক মঞ্চে সকল প্রার্থী, জনগণের মুখোমুখি হয়ে প্রার্থীদের নানান প্রতিশ্রুতি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজনে লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচনী এলাকায় একই মঞ্চে উঠেছেন প্রতিবন্ধী ৬ জন প্রার্থী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। সুজনের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা উপস্থিত হন। এইসময় জনগণের মধ্য থেকে তিনটি করে প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।

এ সময় বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনগণের প্রশ্নের জবাবে বলেন, উন্নয়নে বিশ্বাসী বিএনপি, তাই ফ্যামিলি কার্ডসহ শিক্ষার মানোন্নয়ন ও এলাকার ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট প্রদানের আহবান জানান তিনি। এছাড়া সন্ত্রাস ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকারও করেন তিনি।

জামায়াত ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বেকারত্ব দূরীকরণ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান।

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: ইব্রাহীম বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ও দুর্নীতি মুক্ত সুস্থ, সুন্দর সমাজ গঠনে হাত পাখায় ভোট প্রদানের বিকল্প নাই। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও এলাকার উন্নয়নে তাদের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রদান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিষয় বিশেষ গুরুত্ব পায়।

এ সময় বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন৷

  • সর্বশেষ