শিরোনাম
◈ ভারতের সতর্কতা, আগামী ২৪-৭২ ঘণ্টায় বন্যার ঝুঁকি তিন বিভাগে ◈ মেসি ম্যাজিকে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা ◈ কিয়ার স্টারমার পদত্যাগের ভাষণে যা বললেন ◈ কোটি টাকার করের ফাঁদে আবাসন খাতের গ্রাহক! ◈ ৭০০ বছরের ইতিহাসে প্রথম: মাজারের ডেগ খুলে প্রকাশ্যে টাকা গণনা, দানবাক্স খুলে মিলল ১৭ লাখ টাকার বেশি ◈ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ! ◈ ব্যাংক অনিয়মে কঠোর শাস্তির বার্তা গভর্নরের ◈ চাকরির প্রলোভনে ঠেলা হচ্ছে বিদেশের অজানা বন্দিদশায় ◈ ১১ বছর পর নতুন পে-স্কেল, বর্ধিত বেতন কবে হাতে পাবেন চাকরিজীবীরা ◈ জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিশ্বমঞ্চে শীর্ষে বাংলাদেশ, বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুর ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

তপু সরকার হারুন : [২] শেরপুরের নালিতাবাড়ী থেকে মোখছেদ মিয়া (৩৬) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার খলাভাঙ্গা গ্রামের কালাগাং নামক স্থানে নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
[৩] পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, খলাভাঙ্গা গ্রামের মোখছেদ মিয়া স্ত্রী সুরাইয়াকে নিয়ে স্বপরিবারে নারায়নগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। গত বুধবার রাতে মোখছেদ স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার দিনভর বাড়ি-ঘরের কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক বারোটার দিকে স্ত্রী ও কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে ঘরের দরজা খোলা দেখেন। পরে বাইরে বেড়িয়ে ঘরের সামনে সামান্য পূঁতে রাখা একটি কঞ্চিসহ বাঁশের খন্ডাংশে মোখছেদকে মৃত এবং হাটু গেড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে আসেন। খবর পেয়ে আজ (শুক্রবার) দুপুরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
[৪] তবে মোখছেদ এর স্বজনেরা জানান, বিয়ের পর থেকে গত প্রায় চৌদ্দ-পনেরো বছর যাবত দাম্পত্য কলহ চলছিল। পরিবারের কারো সাথে বনিবনা না হওয়ায় মোখছেদ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করেন। ফলে তারা এ ঘটনাকে আত্মহত্যা বলতে নারাজ। মোখছেদ এর বোন ফাতেমা বেগম (৪৫) ও ভাতিঝি (২৩) রূপালী জানান, এভাবে হাটু গেড়ে কেউ আত্মহত্যা করতে পারে না।
[৫] নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই রিপন চন্দ্র সরকার জানান, মরদেহ ময়ানাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়