শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ছাড়িয়ে গেছে চীনকেও

সালেহ্ বিপ্লব : [২] করোনায় ভাইরাসে সংক্রমণের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা  প্রায় ৮৩ হাজার ৫০০, যা চীনের চেয়েও বেশি। মৃতের সংখ্যা  ১ হাজার ১৮২। বিবিসি, ফিনান্সিয়াল টাইমস, ফক্স নিউজ

[৩] জন হপকিন্স ইউনিভার্সিটির এই  হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৭৮২ ও ইতালিতে ৮০ হাজার ৫৮৯।

[৪]  এমন এক সময়ে জন হপকিন্স এই পরিসংখ্যান প্রকাশ করলো, যখন নিয়মিত ব্রিফিং-এ মার্কিন প্রেসিডেন্ট খুব শিগগিরই  স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার আশাবাদ প্রকাশ করেছেন। আর তার এই আশাবাদের আগেই ত্রিশ লাখের বেশি মার্কিনী বাধ্যতামূলক কর্মবিরতির শিকার হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়